জুয়েল’সহ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

জুয়েল’সহ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নগরীর তালতলা থেকে শুরু হয়ে রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির সমাবেশে মিলিত হয়।

মিছিল পূর্ব সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান। স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনছার আলী, আলী আকবর খান, আনছার আহমদ খান, সালেক আহমদ, খন্দকার মনিরুজ্জামান মনির, শাওয়ান আহমদ ইমরান, শওকত আলী জীবন, রিপন আহমদ, শাহেদ আহমদ, জাহেদ আহমদ, রাসেল আহমেদ খান, তেরাব আলী লিটন, বাইন উদ্দীন, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান চৌধুরী রাসেল, জুনেদ আহমদ, আরমান আহমদ, আশিকুর রহমান, শাহিন আহমদ, জসীম প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট