১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
জেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত ফজর আলী ওরফে বাটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফের নেতৃত্বে অফিসার্স ফোর্স নিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
জানা যায়, নিজ এলাকায় অভিযান চালানোর সময় ডাকাত ফজর আলী বাটন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, এসআই এআইকে সম্রাট, এসআই রাজন দেব, এএসআই মাহমুদ হাসান, এএসআই মনির হোসেন, এএসআই সুহেল রানা ও কনস্টেবল সুহিন, জুয়েলসহ অভিযান শেষে দুপুর আড়াইটায় গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন মৌলভীবাজার সদর থানার সদর সার্কেলের নেতৃত্বে একদল পুলিশ । ফজর আলী ওরফে বাটন উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
চুনারুঘাট থানার ওসি শেখ মো. আলী আশরাফ জানান, তার বিরুদ্ধে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর থানায় প্রায় ২০টি ডাকাতির মামলায় রয়েছে। ফজর আলী বাটন দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করে আসছিল। তাকে আগামীকাল জেলহাজতে প্রেরণ করা হবে। সে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, একাধিকবার পুলিশ ফজর আলী বাটনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আইনের চোখ ফাঁকি দিয়ে জামিন এসে পুনরায় ডাকাতিতে জড়িয়ে পড়ে বাটন। এবার স্থানীয়রা আইনগত কঠোর হস্তক্ষেপ চান যাহাতে সে জামিন লাভ না করতে পারে।
উল্লেখ্য, ওসি মো. আলী আশরাফ চুনারুঘাট থানায় যোগদানের পরপরই মাদক ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে তৎপর থাকার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় দাগী কয়েকটি ডাকাত ও মাদক কারবারিসহ গ্রেপ্তার করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D