কোম্পানীগঞ্জে অভিযানে প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল ধ্বংস

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

কোম্পানীগঞ্জে অভিযানে প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল ধ্বংস

অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লীলাই বাজার, দয়ার বাজার ও নদীর তীরবর্তী এলাকা সমূহে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযান নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া।

এসময় পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ এ অভিযানে ২১ টি শ্যালো মেশিন, ৩ হাজার ফুট পাইপ ও বালু-পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ হাতুড়ি দিয়ে ধ্বংস করে পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেই আইন বিরোধী কাজ করবে তার বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এছাড়া অভিযানে সহযোগিতা করেন ৪৮-বিজিবি ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সুবেদার জাহাঙ্গীর আলম এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক অপু চন্দ্র দাস।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট