৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
প্রথমবার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলেও দ্বিতীয় দফায় পরীক্ষার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
এর আগে রোববারই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
তিনি বলেন, ‘রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্যার করোনা নিশ্চিত হতে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করান। এতে দুজনেরই ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে তারা দুজন আইইডিসিআরে নমুনা দেন। সেখানে দুজনেরই ফলাফল পজিটিভ এসেছিল।
জানা যায়, প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। শনিবার বিকালে তাদের ফলাফল পজেটিভ আসে। এরপর তারা দুজন হোম কোয়ারেন্টিনে থাকেন। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। বিষয়টি আরো নিশ্চিত হতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব আবারো কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নমুনা দেন। সেখানে আজ সন্ধ্যায় তাদের ফলাফল নেগেটিভ আসে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D