সমাবেশে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় ও মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নারী নির্যাতনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে ঘটছে। এসব অপরাধ বন্ধ করতে হলে অভিভাকরা তাদের ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখাসহ পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে সমাজ থেকে এসব অপরাধ অনেকটা কমে যাবে। দেশে নারীরা ক্ষমতায়ন বাড়লেও নানা কারণে নারীরা তাদের অধিকারের প্রতি সোচ্চার না থাকার কারণে ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন, এক্ষেত্রে তাদের আরো সোচ্ছার হওয়ার আহ্বান জানান।

