১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
সিলেট নগরের সোনারপাড়া এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মরিয়ম আক্তার মুন্নী (২৯) নামের ওই নারী নগরের শাহী ঈদগাহ্ ভ্যালী সিটির ব্যাদানা হাউজের আজহারুল ইসলাম মুমিনের স্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সহকারি পুলিশ কমিশনার আহমেদ পেয়ারের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
তার বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আটক মুন্নীর বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (র.) থানায় (এফ আই আর নং-৩/১৩৭, তারিখ- ০৩ অক্টোবর ২০২০) নারী ও শিশু নির্যাতনের একটি মামলাও রয়েছে।
সে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থ বাসাটিকে ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে।
এছাড়াও উক্ত আসামী বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে ও আশ্রিতার ছদ্মবেশে একইভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল বলেও জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D