রায়হানের পরিবারকে আইনী সহায়তা দেবে জেলা আইনজীবী সমিতি

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

রায়হানের পরিবারকে আইনী সহায়তা দেবে জেলা আইনজীবী সমিতি

পুলিশ হেফাজতে নিহত রায়হান হত্যার বিচারে পরিবারকে আইনী সহায়তা দেবে সিলেট জেলা আইনজীবী সমিতি। সোমবার রায়হান হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত বৃহত্তর আখালিয়া (বার হামছায়া) সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম নিহত রায়হানের পরিবারকে আইনী সহায়তা দিতে সিনিয়র আইনজীবীদের দিয়ে একটি প্যানেল গঠনের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন বার হামছায়া সংগ্রাম পরিষদের আহবায়ক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মখলিছুর রহমান কামরান, নিহত রায়হানের পরিবারের অভিভাবক শওকত আলী, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আমির হোসেন,নিহত রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, নিহত রায়হানের বোন জামাই মফজ্জিল আলী,রায়হানের ঘটনায় হাই কোর্টে রিট আবেদন কারী আইনজীবী ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ এবং সিলেট জজ কোর্টের আইনজীবী ব্যারিষ্টার এম এ ফজল চৌধুরী ,নিহত রায়হানের আমেরিকা প্রবাসী চাচা আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়া, জেলা আইনজীবী সমিতির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, রায়হান হত্যাকান্ডের বিষয়ে শনিবার রায়হানের বাড়িতে একটি সংবাদ সম্মেলন করবেন রায়হানের মা সালমা বেগম। এই সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণাসহ বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট