|
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
এস আই আকবরকে গ্রেফতারের সংবাদ শুনে সোমবার সন্ধ্যা থেকে লোকজন সিলেট পুলিশ সুপার কার্যালয় ও সংলগ্ন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে লোকজন জমায়েত হতে থাকে। তারা আকবরের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে। তাদের শ্লোগান ছিল-‘আকবরের দুই তালে জুতা মার তালে তালে।’ সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে আকবরকে যখন বন্দরবাজারস্থ এসপি অফিস কার্যালয়ে আনা হয়- তখন আকবর মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা। এতে লোকজন আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে এ সময় পুলিশকে গলদঘর্ম হতে হয়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সুপার বিক্ষুব্ধ জনতার সম্মুখে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা চালান। এসপি বলেন, অনেক চেষ্টা করে আমরা আকবরকে ধরে এনেছি। আমরা সিলেটের মানুষের আবেগ-অনুভূতিকে সম্মান জানাই। তিনি জানান, আকবরকে রাতেই পিবিআই’র কাছে হস্তান্তর করা হবে। এরপর পিবিআই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D