৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১২ জন। ৩১ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।
সোমবার (১২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ২৮৩টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ২২৭টি। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৭২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮৪ হাজার ২২২টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৪ হাজার ৩৯১ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক শূন্য ১৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৭৫ (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ২৮০ জন (২৩ দশমিক শূন্য ৪ শতাংশ)।এছাড়া বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত ৩১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে চারজন, সিলেট দুইজন, রংপুরে একজন ও ময়মনসিংহে দুইজন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D