কিছু মানুষের কাছে একজন আদর্শ, কিছু মানুষের গভীর শ্রদ্ধা এবং কিছু মানুষের আস্থার প্রতীক। আত্মীয় পরিজনদের কাছে অনেক শ্রদ্ধার ছিলেন ডাঃ এম আহমদ।
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : আমার আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যিনি ছিলেন একাধারে একজন সুচিকিৎসক, অকুতোভয় দেশপ্রেমিক ও সাহসী সামাজিক যোদ্ধা। নিকট আত্মীয় হওয়ায় খুব পাশে থেকে দেখার সুযোগ হয়েছিল আমার, তিনি হলেন মরহুম ডাঃ এম আহমদ। আজ তাঁর ৩০’তম মৃত্যুবার্ষিকী।
আমার প্রিয় ব্যক্তিত্বের একজন ছিলেন ডাঃ এম আহমদ। নির্ভিক, স্পষ্টভাষী, জ্ঞানী, স্মার্ট, উপস্থিত বুদ্ধিমত্তা – আরো অনেক বিশেষনে বিশেষায়িত করলেও প্রকৃত মূল্যায়ন থেকে যাকে কম করা হবে, শ্রদ্ধেয় ডাঃ এম আহমদ হচ্ছেন তেমনই একজন ব্যক্তিত্ব। ২ ছেলে ও ৫ মেয়ের জনক ছিলেন ডাঃ এম আহমদ, বড় ছেলে প্রবাসের প্রখ্যাত ব্যবসায়ী ফজলে আহমদ ইউসুফ সিফা। বতর্মানে তিনি আমেরিকায় আছেন। দ্বিতীয় ছেলে ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা ব্যাংকক হসপিটালের সিলেট জোনের কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
ডাঃ এম আহমদের স্ত্রী সিলেট লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি মহীয়সী নারী ফজিলেতুন্নসার মতো দাপুটে মানুষও আমি কম দেখেছি। অথচ তাঁর চাল-চলন, বেশ-ভূষা ছিল একেবারেই সাধারণ। তাঁর ছিল একটি দরদি মন। শুধু নিজের বিশাল পরিবার নয়, আরো অনেক দরিদ্র পরিবারের অভিভাবক ছিলেন তিনি। কারো কারো সংসারে চাল-ডালের জোগানও দিতেন তিনি। আমি এটা ভালো করে জানি এ কারণে যে, নিজ চোখে দেখেছি, বাকিটা আমার দাদি, বাবা ও মা’র কাছে শুনেছি। স্বজনদের অভিভাবক হিসেবে এই দুই মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন আজীবন।
আমার মনে আছে, যেখানে যেভাবে সুযোগ পেতেন সেখানেই মানুষ বা সমাজের জন্য কিছু করতে আপ্রাণ চেষ্টা এবং ইচ্ছা শক্তির প্রয়োগ করতেন ডাঃ এম আহমদ। চিকিৎসা দিয়ে অন্যের জীবনে আলো জালাতে চিকিৎসা মত মহৎ কাজে বিলিয়ে দিতেন নিজেকে। আহ্ববান করতেন অন্যের বিপদে পাশে দাঁড়াতে। কখনো কারো ডাকে সাড়া না পেলে একাই দৌড়ে বেরিয়ে লড়ে যেতেন ডাঃ এম আহমদ। থেমে না থেকে পিছপাও হননি তিনি।
‘সুস্থ মন সুখী জীবন’ স্লোগান নিয়ে রক্তদানের পাশাপাশি ক্যান্সার, ডায়াবেটিস, সিজনাল ভাইরাস সম্বন্ধ্যেও পায়ে হেঁটে, মহল্লায়, সিলেটের সবখানে ছুটে চলে সাধারন মানুষকে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতেন ডাঃ এম আহমদ। এমনকি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা আন্দোলনের বিভিন্ন ক্যাম্পেইন এ দায়িত্ব পালন করেন ডাঃ এম আহমদ।
কিছু মানুষের কাছে একজন আদর্শ, কিছু মানুষের গভীর শ্রদ্ধা এবং কিছু মানুষের আস্থার প্রতীক। আত্মীয় পরিজনদের কাছে অনেক শ্রদ্ধার ছিলেন ডাঃ এম আহমদ।
এমন মানুষের জন্য রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, আজীবন বেঁচে থাকুন মানুষের ভালোবাসায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D