৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
আবুধাবি থেকে ফেরত পাঠানো ৬৮ জন প্রবাসী দেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে তারা ইমিগ্রেশন পার না হয়ে বিমানবন্দরে ঢুকেই বসে পড়েন নিজেদের মতো। আবারও তাদের আরব আমিরাত ফিরিয়ে নিতে সরকার ও বিমান কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এর আগে রবিবার (১৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আবুধাবিতে যান ৬৮ জন প্রবাসী। কিন্তু আবুধাবি বিমানবন্দর থেকেই তাদের আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
আবুধাবির ইমিগ্রেশন জানিয়েছে, প্রত্যেকের কাগজপত্রে ত্রুটি আছে। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য আগে যে অনুমোদন নিতে হতো সম্প্রতি তা বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮জন প্রবাসীকে আটকে দেওয়া হয়। তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে দেশটিতে তাদের ঢুকতেই দেওয়া হয়নি।
সোমবার বিকালে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শাহজালাল বিমানবন্দরে আসার পর ইমিগ্রেশনের সামনে ৬৮ জন প্রবাসী বিক্ষোভ শুরু করেন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মধ্যে অনেকে বিমানবন্দর ছেড়ে চলে গেছেন। বাকিরাও হয়তো চলে যাবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D