৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের ১৫১তম দিনে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,২৬৭ জন। এছাড়া একই সময়ে আরও ২,৬৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪৬,৬৭৪ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৮৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১,১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গতকাল পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭,৭১২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ১,৯১৮ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,৪৪,০২০ জন। আর গতকাল আরও ৫০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩,২৩৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৯৫৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৩৯,৮৬০ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D