১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শুক্রবার (০৩ জুন) এক শোক বার্তায় তিনি বলেন, সিলেট বিভাগের রাজনৈতিক সামাজিক অঙ্গনে এমএ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদি সমাজসেবক। সিলেটের যে কোন ঘটনা দূর্ঘটনা দূর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো। তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষ। সিলেটে বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন বিএনপি পরিবারের ভরসার স্থল, তাঁর মৃত্যুতে সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার এবং সর্বস্থরের সিলেটবাসীর অপুরণীয় ক্ষতি হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D