সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরীর (৯০) মৃত‍্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকালে মেয়রের শোকবার্তা পাঠানো হয়।

গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শোকবার্তায় সিসিক মেয়র বলেন, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরী একজন গুণী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

মেয়র মরহুমের রুহের মগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট