৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
সৌদি আরব আটকেপড়া কর্মী ও ওমরাহ হজযাত্রীসহ দেশে ফেরা ৩১২ বাংলাদেশিকেবাংলাদেশি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে তারা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। এরপর বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নেয়া হয় তাদের।
বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বাধ্যতামূলক এই কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ফ্লাইটটিতে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং সৌদির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন। এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D