৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
দেশ কিংবা বিদেশ যেখান থেকেই হোক, গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসঙ্গে কাটতি বাড়াতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ পরিবেশন না করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীতে সচিবালয়ে তথ্য অধিদফতরে তথ্য মন্ত্রণালয়ের জরুরি সেবাদানকারী সংস্থাপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি, দেশে যখনই কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, কোনো দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়, তখন কিছু মানুষ গুজব সৃষ্টি করে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালায়। একইসঙ্গে একটি মহল এ ধরনের গুজব তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে।
সেগুলো সরকারের পক্ষ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধ পরিকর। তাই গুজব তৈরি করার চেষ্টা দয়া করে করবেন না।
তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকেও অনেক ধরনের গুজব তৈরি করা হচ্ছে। বিদেশে যেসব বাংলাদেশি বিভিন্ন কাজে গেছেন তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মধ্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা হয়তো মনে করছেন তারা বিদেশে আছেন বিধায় ধরা ছোঁয়ার বাইরে! যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, সেহেতু বাংলাদেশের নাগরিক যেখান থেকেই অপকর্ম করুক না কেন সরকার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D