৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রণোদনা ঘোষণা করেন।
এর আগে প্রধানমন্ত্রী ঘোষিত রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধ করার জন্য ৫ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজসহ মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা যা জিডিপি’র প্রায় ২.৫২ শতাংশ।
প্রধানমন্ত্রী ঘোষিত চারটি প্রণোদনার মধ্যে রয়েছে- সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান।
দেশের অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে ওই চারটি মূল কার্যক্রম নির্ধারণ করা হয়েছে যা অবিলম্বে, স্বল্প-মেয়াদে এবং দীর্ঘ-মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D