৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
শুধু বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করবে
আজ রবিবার (৫ এপ্রিল) গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সরকারের পদক্ষেপ জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি বরাবরের চেয়ে একটু ব্যতিক্রম হবে। এবার সংবাদ সম্মেলন শুধু বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনো প্রতিষ্ঠানের রিপোর্টার বা আমন্ত্রিত কোনও অতিথি থাকবেন না।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জনসাধারণের করণীয় এবং বিভিন্ন সংস্থার করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D