৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০
ইতালি থেকে ফিরেছেন আরও ১৫৫ বাংলাদেশি। রবিবার (১৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহরিয়ার সাজ্জাদ বলেন, আমরা নিশ্চিত ছিলাম যে ইতালি থেকে আরও ১৫৫ বাংলাদেশি রবিবার (১৫ মার্চ) সকালে দেশে ফিরবেন। সেই হিসেবে আমরা প্রস্তুতিও গ্রহণ করে রেখেছিলাম। প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।
এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D