৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
শুক্রবার জুমার খুতবায় করোনা ভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো শুক্রবার জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D