আইটিশিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

আইটিশিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : মন্ত্রী ইমরান আহমদ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, উন্নতবিশ্বের ন্যায় ভবিষ্যতে আইটিশিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সেই বিষয়টি বিবেচনা করে ও গুরুত্ব দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় সিলেটের তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ‘প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথো বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, শাবিপ্রবির উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশ হাই-টেক পার্কের পরিচালক (যুগ্মসচিব) এ.এন.এম. সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেটর প্রকল্প পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই : সিলেটে পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সিলেটসহ দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে একটি করে হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করা হবে। এরই আওতায় সিলেটে হাই-টেক পার্ক নির্মাণ কাজ চলছে। এট এখন স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই। দেশের প্রায় ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এসব হাই-টেক পার্কে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ‘প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথো বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সেমিনারে জুনাইদ আহমেদ পলক আরো বলেন, সারাদেশে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। এখানে ৬৪ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, শাবিপ্রবির উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশ হাই-টেক পার্কের পরিচালক (যুগ্মসচিব) এ.এন.এম. সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেটর প্রকল্প পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।