৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করা নিয়ে মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সোমবার বিবিসি বাংলাকে তিনি জানান, ১৭ই মার্চ প্যারেড গ্রাউন্ডে জনসমাগম অনুষ্ঠান না হওয়ার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিদেশি যে অতিথিরা আমন্ত্রিত ছিলেন, তাদের জানানো হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠিতে করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়ানোর বিষয়সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এখন বাংলাদেশে আসা না আসার ব্যাপারে ভারত তাদের সিদ্ধান্ত নেবে।
গত ৮ মার্চ রোববার দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর মুজিববর্ষের অনুষ্ঠান সূচিতে পরিবর্তন আনেন আয়োজক কমিটি। ওই দিন রাতে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তবে, ধানমন্ডি ৩২ নম্বরে ও টুঙ্গিপাড়ায় ওই দিন যে কর্মসূচি আছে, সে সব কর্মসূচিতে জনসমাবেশ বাদ দিয়ে সীমিত আকারে করা হবে বলে জানান তিনি।
এদিকে সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মুজিবর্ষের অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আমরা চাই কোথাও বড় ধরনের লোকসমাগম যাতে না হয়। জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে।
শেখ হাসিনা বলেন, আমাদের কাছে জনগণের কল্যাণ সবচেয়ে বড়। আমরা উদযাপন করবো, কিন্তু উদযাপনটা একটু ভিন্নভাবে হবে। লোকসমাগম যাতে কম হয়, সেদিকে দৃষ্টি রেখে উদযাপন করবো। আমরা চাই কোনোভাবে জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। যেহেতু বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে, সেখানে দেশের মানুষের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।
এর আগে ১৭ মার্চে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার তার দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন বলেও নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D