৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২০
দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর। ফলে দেশে ব্যাপক আকারে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ৫ ধরনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
করোনা ভাইরাস প্রতিরোধে যা করণীয়
১. ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে
২. হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা
৩. হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা
৪. অসুস্থ পশু বা পাখির সংস্পর্শে না আসা
৫. মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়া
করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতর জরুরি প্রয়োজনে ছাড়া চীন ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলেছে। এমনকি প্রয়োজন ছাড়া এই সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে বলা হয়েছে।
করোনা ভাইরাস যেভাবে ছড়ায়
১. আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে
২. আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ছড়ায়
৩. পশু, পাখি বা গবাদিপশুর মাধ্যমে ছড়ায়
করোনা ভাইরাস
করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু-পাখি থেকে সংক্রমিত হয়ে থাকে। চীনসহ পৃথিবীর শতাধিক দেশে বর্তমানে (মার্স ও সার্স সমগোত্রীয় করোনা ভাইরাস) এর সংক্রমণ দেখা যাচ্ছে। কেউ যদি এসব দেশ ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট থাকে, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে তাঁর করোনা ভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাঁকে জরুরি ভিত্তিতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রয়োজনে আইইডিসিআর-এর নিচের নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D