৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০
প্রশাসনের ১৫ জন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদল সংক্রান্ত ৩টি আদেশ জারি হয়েছে।
আদেশে বলা হয়—সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মনিরুল আলমকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদা নাসরীনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেয়া অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমকে স্বাস্থ্য সেবা বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী সাখাওয়াত হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব শাহ আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিনা হককে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইউম সরকারকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D