স্পিকারের ভারত সফর স্থগিত

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২০

স্পিকারের ভারত সফর স্থগিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। সেখানে সাম্প্রদায়িক সহিংসতার কারণে এ সফর স্থগিত হয়েছে। তবে কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করতে চাননি।

২ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দিল্লি থাকার কথা ছিল। কিন্তু সফরের এক দিন আগে রবিবার (১ মার্চ) অনিবার্য কারণ দেখিয়ে হঠাৎ এ সফর স্থগিত করা হলো।

স্পিকারের একাধিক সফর সঙ্গী জানান, সেখানে সাম্প্রদায়িক সহিংসতার কারণে সফর স্থগিত করা হয়েছে।

জানা যায়, স্পিকারের এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল। এরই মধ্যে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আমন্ত্রণ জানানো হলেও আনুষ্ঠানিকভাবেই আমন্ত্রণ দিতেই স্পিকারের এ দিল্লি সফরের উদ্দেশ্য ছিল।