৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২০
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়ার পাপের সাম্রাজের বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছেন এ ঘটনার বিস্তারিত অনুসন্ধানে নিয়োজিত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, পাপিয়ার আস্তানায় যারা ফুর্তি করতে যেতেন বা যারা তার সঙ্গে যোগাযোগ রাখতেন তারা ছোটখাটো কেউ ছিল না। অনেক হোমড়া-চোমড়া (সম্ভ্রান্ত) রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং বড় ব্যবসায়ী ছিলেন। এ তালিকায় ‘দি ওয়েস্টিন ঢাকা’ হোটেলের মালিকানা ও পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘দি ওয়েস্টিন ঢাকা’ হোটেলে অবস্থানের সময় পাপিয়ার কাছে কারা যেতেন, তাদের নাম হোটেল কর্তৃপক্ষের কাছে চেয়েছে গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিসি ফুটেজসহ দরকারি তথ্য দিতে হোটেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ হোটেলে তিনি কীভাবে বিল দিতেন, তার ক্যাশ মেমো চাওয়া হয়েছে।
ফাইভ স্টার এ হোটেলের প্রেসিডেনশিয়াল স্যুইটের ভাড়া বাবদ প্রতি রাতের জন্য প্রায় ২ হাজার ডলার দিতেন পাপিয়া। এখানে তিনি যৌনবাণিজ্য চালাতেন বলে র্যাবের ভাষ্য। পাপিয়াকে গ্রেপ্তারের পর র্যাব-১ এর অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল বলেছিলেন, পাপিয়ার নামে প্রেসিডেনশিয়াল স্যুইট সব সময় বরাদ্দ থাকত। হোটেলে নিয়মিত কয়েকজন তরুণী থাকত, যারা পাপিয়ার কাস্টমারদের বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করত। এ জন্য তাদের মাসিক বেতন বরাদ্দ ছিল।
র্যাব কর্মকর্তারা জানান, পাপিয়ার সঙ্গে হোটেলের মালিকানা ও পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
‘দি ওয়েস্টিন ঢাকা’ এর উদ্যোক্তা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী নূর আলী। পাপিয়া ও তার সঙ্গী তরুণীদের সঙ্গে নূর আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে নিয়েও চলছে নানা গুঞ্জন।
পাপিয়াকে গ্রেপ্তারের পর র্যাব শেরে বাংলা নগর থানায় দুটি এবং বিমানবন্দর থানায় একটি মামলা করে।
গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
পৃথক তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ১৫ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে পাপিয়া তার বিভিন্ন অপকর্মের বিষয়ে অবাক করার মতো নতুন নতুন তথ্য দিচ্ছেন। এছাড়াও তাদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D