৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি’র (বিএসজি) একটি প্রতিনিধি দল এর সভাপতি ডা.ক্যাথরিন এডওয়ার্ডস এর নেতৃত্বে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে ডা. এডওয়ার্ডস যুক্তরাজ্যে বিএসজি’র গুরুত্ব এবং গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজির প্রশিক্ষণ এবং ক্লিনিক্যাল সেরা অনুশীলনের মান অর্জনের ক্ষেত্রে বিশেষত গবেষণার সুবিধার্থে এর ভূমিকা ব্যাখ্যা করেন। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি রোগীদের জন্য উন্নত চিকিৎসার সুযোগসুবিধা নিশ্চিত করতে তাঁর সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।
ডা. এডওয়ার্ডস প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, বিগত সাত বছরেরও বেশি সময় ধরে বিএসজি বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি’র (বিজিএস) সঙ্গে শক্তিশালী সংযোগ স্থাপন করেছে। তিনি আরো জানান যে, বিএসজি সম্প্রতি ঢাকার মহাখালিস্থ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে এন্ডোস্কোপির জন্য একটি জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠা করতে বিজিএস সহকর্মীদের সমর্থন করার লক্ষ্যে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির (বিজিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তাঁদের প্রচেষ্টার আরো সাফল্য দেখতে চাই।’ তাঁর সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁরা দেশের ১৩টি মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ যুক্ত করেছেন। পাশাপাশি সারাদেশের উপজেলা পর্যায়ের হাসপাতালে ওয়েব ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একইসঙ্গে নার্সদের আরো দক্ষ করতে সরকার প্রয়োজনীয় প্রশিক্ষণও দিচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D