চীন ফেরত ৮ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

চীন ফেরত ৮ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

চীনের উহানে করোনা ভাইরাসের কারণে আটকে পড়া ৩১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আগত যাত্রীদের মধ্যে ৮ জনের জ্বর ১০০ ডিগ্রির ওপরে। তাই তাদের চিকিৎসা দিতে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

চীন ফেরত বাকিদের আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। সে সময় তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।