৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সরকারি দলের এজেন্ট থাকলেও অন্য দলের এজেন্ট দেখা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, অধিকাংশ কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মগবাজারে একটি কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রে ইভিএমের ত্রুটি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ইভিএম সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমার যেহেতু এই সম্পর্কে কিছুই জানা নেই, তাই এই বিষয়ে কিছুই বলতে পারছি না। নির্বাচন শেষে বিকাল ৪টায় এসব বিষয়ে কথা বলব।
ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ভোটের মূল্যায়ন এখন করব না, ভোট শেষে মূল্যায়ন করব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D