২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে ৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান সংগঠন তালিবান। সংগঠনটি বলছে, নিহত ৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সামরিক কর্মকর্তাও রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার আফগানিস্তানের গজনী প্রদেশে বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনী। তবে তালিবানের হামলায় বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিত করেনি তারা। এমনকি হতাহত সম্পর্কেও কিছু জানায়নি।
এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর কর্নেল সনি লেগেট এক বিবৃতিতে জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে তালিবানের হামলায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মার্কিন বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলের দিকে যাত্রা শুরু করে আফগানিস্তানের সামরিকবাহিনী। কিন্তু তালিবানের প্রতিরোধের মুখে ফিরে আসতে বাধ্য হয় তারা।
এ সম্পর্কে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সমর্থিত আফগান সেনারা বিমান বিধ্বস্তের ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। কিন্তু উদ্ধারকারী দলকে এখানে এসে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না। বিধ্বস্তের স্থানে তালিবান সদস্যরা ৬টি মৃতদেহ দেখেছে।
মার্কিন সামরিক বিমান যে অঞ্চলে বিধ্বস্ত হয়েছে তার পুরোটাই তালিবানের নিয়ন্ত্রণে। সংগঠনটি দাবি করছে, তারা হামলা চালিয়ে মার্কিন বিমানটি বিধ্বস্ত করেছে। শুরুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা বললেও শেষ পর্যন্ত এটি নিয়ে আর কিছু বলেনি তারা।
তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সামরিক কর্মকর্তাও রয়েছেন। যদিও শীর্ষ সামরিক কর্মকর্তা থাকার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন প্রশাসন।
এর আগে আফগানিস্তানে একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর প্রকাশ হয়। তখন বলা হয়, ৮৩ জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অবশ্য তার কয়েক ঘণ্টা পরই এই তথ্য থেকে সরে আসে বৈশ্বিক সংবাদমাধ্যমগুলো। তারা তখন জানায়- আফগানিস্তানে পরিবহন বিমান নয়, একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D