৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
দ্রুত ছড়িয়ে পড়ছে চীনের করোনা ভাইরাস। এর প্রেক্ষিতে সেখান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য তালিকা করা হচ্ছে। এছাড়া সেখান থেকে ফিরতে আগ্রহী প্রবাসী নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে।’
দেশের নাগরিকদের নিরাপত্তাই মূল লক্ষ্য জানিয়ে শাহরিয়ার আলম বলেন, এ বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে। যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।
চীনের হুবেই প্রদেশে ৩ থেকে ৪শ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এ হটলাইন নম্বর হলো (৮৬)-১৭৮০১১১৬০০৫।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D