মার্কিন ঘাঁটিতে হামলার পর চিরনিদ্রায় সোলাইমানি

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

মার্কিন ঘাঁটিতে হামলার পর চিরনিদ্রায় সোলাইমানি

ইরাকের পৃথক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোরে পূর্বপরিকল্পিত সেই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কেরমান শহরে তাকে সমাহিত করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে লাখো জনতার অংশগ্রহণে শহরটিতে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই তার দাফনের কথা থাকলেও জানাজায় আগতদের মধ্যে পদদলিত হয়ে বহু লোক হতাহত হওয়ায় কার্যক্রমটি স্থগিত রাখা হয়।

বুধবার সকালে ভিড় খানিকটা কম থাকলেও দাফন অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। সোমবার (৬ জানুয়ারি) রাজধানী তেহরানে প্রায় ৭০ লাখ মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট