২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
তেহরানে জানাজা শেষে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে তার জন্মস্থান কেরমান শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিড় করেছে হাজার হাজার মানুষ। মানুষের এই ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কেরমান শহরে দাফন যাত্রায় হাজার হাজার মানুষের ভিড়ে পদদলিত হয়ে নিহত হয়েছেন ৫০ জন। এছাড়া অন্তত ২১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
ইরানি সূত্র বলছে মৃতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনার পর সোলাইমানির দাফন স্থগিত রাখা হয়েছে। কতক্ষণ এটা স্থগিত থাকবে তা জানায়নি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D