জকিগঞ্জে ৩০৬৫পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা পাকড়াও

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

জকিগঞ্জে ৩০৬৫পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা পাকড়াও

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে ৩০৬৫ পিস ইয়াবাসহ কাওসার আহমেদ নামের এক মাদক বিক্রেতাকে পাকড়াও করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কাওসার উপজেলার মুমিনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ‘জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মীর আব্দুন নাসের এর তত্ত্বাবধানে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে কাওসারকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ষোলটি বায়ুরোধক পলিব্যাগের ভিতর হতে মোট ৩০৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।’

এ ঘটনা সংক্রান্তে থানার এসআই মোঃ মিজানুর রহমানের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। জকিগঞ্জ থানা পুলিশ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট