১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৯ মেয়াদের বার্ষিক সাধারণ সভা এবং ২০২০ ও ২০২১ মেয়াদে দুই বছরের দু’টি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।
আলোচনায় অংশ নেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি এডভোকেট সফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাবান মিয়া, মো. ইসমাইল হোসেন, এডভোকেট রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, মো. ফজলুর রহমান, টিপু চৌধুরী, শোয়েব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, গোলাম মোস্তাফা রফিক, শফিকুল আলম চৌধুরী, রাসেল চৌধুরী, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, এডভোকেট শাহ ফখরুজ্জামান, শরীফ চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, আলমগীর খান, মোহাম্মদ নুরউদ্দিন, এসএম সুরুজ আলী, প্রদীপ দাশ সাগর, এমদাদুল ইসলাম সোহেল, আশরাফুল ইসলাম কহিনুর, আব্দুল হালীম প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফুল ইসলাম কহিনুর।
পরে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনার শহীদ উদ্দিন চৌধুরী ও নির্বাচন কমিশনার মোহাম্মদ শাবান মিয়া সমঝোতার ভিত্তিতে ২০২০ ও ২০২১ মেয়াদের জন্য দু’টি নির্বাহী কমিটি প্রস্তাব করেন। নির্বাচন কমিশনের পক্ষে ক্লাবের আজীবন সদস্য, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির দুই বছরের দুটি নির্বাহী কমিটি ঘোষণা করেন।
এর মধ্যে ২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ হলেন, সভাপতি মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি আব্দুল মঈন চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সহ-সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এস এম সুরুজ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন, সদস্যরা হলেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ নাহিজ, মো. ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, রাশেদ আহমদ খান, আলমগীর খান সাদেক, আবু হাসিব খান চৌধুরী পাবেল, পদাধিকারবলে সদস্য বিদায়ী কমিটির সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন এবং ২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ হলেন, সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ।
সদস্যরা হলেন, শামীম আহছান, রুহুল হাসান শরীফ, শফিকুল আলম চৌধুরী, রাসেল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, মো. ছানু মিয়া, আব্দুল হালীম, ফজলে রাব্বী রাসেল এবং পদাধিকারবলে সদস্য ২০২০ মেয়াদের বিদায়ী সভাপতি মো. ইসমাইল হোসেন ও বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D