৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে, যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। তবে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা।
বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ সকাল ৯টা ২ মিনিটে শুরু হয়ে সম্পন্ন হবে বেলা ১২টা ৬ মিনিটে। আর সর্বোচ্চ সূর্যগ্রহণ সকাল ১০টা ২৮ মিনিটে হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা।
মালাক্কা প্রণালীতে সর্বোচ্চ গ্রহণ :
আবহাওয়া অফিস জানায়, সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় গতিপথ আরব সাগরের ওমানের মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে গ্রহণ শুরু হবে। সম্পন্ন হবে ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে, কেন্দ্রীয় গতিপথ ফিলিপিন্স সাগরে গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে।
কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গতিপথ বাহরাইনের ইরায়ারাহ এর পশ্চিম দিক। আর কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে, গতিপথ ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে।
সর্বোচ্চ গ্রহণ ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গতিপথ মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক। এসময় সর্বোচ্চ মাত্রা শূন্য দশমিক ৯৬৯।
বাংলাদেশে কোথায় কখন সূর্যগ্রহণ :
বাংলাদেশে সূর্যগ্রহণের একটি বিবরণ দিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান জানান, সিলেটে শুরু হবে ৯টা ৩৬ সেকেন্ডে, সম্পন্ন হবে ১২টা ৩ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ড।
ঢাকায় সকাল ৯টা ৪মিনিট ৪৮ সেকেন্ড সূর্যগ্রহণ শুরু সম্পন্ন হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ড। আর কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৯ মিনিট ১৮ সেকেন্ড।
ময়সনসিংহে ৯টা ৬ মিনিটে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩১ মিনিট।
চট্টগ্রামে ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১১টা ৫৮ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২০ মিনিট ৩৬ সেকেন্ড।
বরিশালে ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ড শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৭ মিনিট ১৮ সেকেন্ড।
রাজশাহীতে ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ১২ সেকেন্ড।
রংপুরে ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ৪৮ সেকেন্ড।
সতর্কতা : খালি চোখে, বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে সূর্যগ্রহণ না দেখতে অনুরোধ করেছেন বিজ্ঞান জাদুঘরের। এছাড়া জাদুঘরের পক্ষ থেকে সোলার টেলিস্কোপ এবং সোলার ফিল্টারের সাহায্যে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে এই বিরল মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করার জন্য সারাদেশে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। এর অংশ হিসেবে সিলেটেও বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সানফিল্টার চশমার মাধ্যমে ‘সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প’ দেখার আয়োজন করেছে। এরই মধ্যে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করেছে তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D