২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ভালেরি গেরাসিমভ। বিভিন্ন দেশে নিয়োজিত রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, বিভিন্ন দেশে নিয়োজিত রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ভালেরি গেরাসিমভ। মস্কোর ওই বৈঠকে তিনি বলেন, ন্যাটো বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
জেনারেল ভালেরি গেরাসিমভ বলেন, বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা মাথায় রেখে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ন্যাটো। বাল্টিক দেশগুলো, পোল্যান্ড ও কৃষ্ণ সাগর অঞ্চলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুদ করছে তারা। একই সঙ্গে অনেক সেনা মোতায়েন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি সামনে রেখে হাত গুটিয়ে বসে নেই মস্কো। আমরা এরই মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যেগুলো যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম। এ রকমই একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো কিনজাল।
রাশিয়ার শীর্ষ এই সামরিক কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের সংঘর্ষ শুরু হলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এ জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে ন্যাটোর এ বিষয়টি ভেবে দেখা উচিত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D