২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
দারফুর : সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে দূর্নীতি মামলার রায় ঘোষনাকালে আদালতের বাইরে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
শনিবার আর্থিক অনিয়মের এক মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী খার্তুমের এক আদালত। রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন। খবর এএফপির
ক্ষমতাচ্যুতির পর গ্রেপ্তারের সময় তার ঘর থেকে পাওয়া ১৩ কোটি মার্কিন ডলার সমমূল্যের সুদানি পাউন্ড ও ইউরোর উৎস বিষয়ে অভিযোগ করা হয়েছিল।
১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এ সেনা শাসক। ৭৫ বছর বয়সী সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে বর্তমানে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও হত্যার অভিযোগে আদালতে বিভিন্ন মামলার শুনানি চলছে।
বশিরের আইনজীবী জানান, এ সপ্তাহে তাকে ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থান ও এ বছরের শুরুতে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জিজ্ঞেস করার জন্য অপর মামলায় আদালতে শুনানির জন্য ডাকা হবে।
সুদানের দারফুর অঞ্চলে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০০৯ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D