২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
অমর্ত্য সেন বলেন, ‘এটি যে শুধুমাত্র সমস্ত মানুষের অধিকার বজায় রাখার বিরোধিতা করেছে তা নয়, এই পদক্ষেপে সংখ্যাগরিষ্ঠের কথাও ভাবা হয়নি।’
ভারতের জনপ্রিয় গণমাধ্যম ‘এনডিটিভি’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না যে গণতন্ত্র ছাড়া কোনও ভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব।’
কাশ্মীরে ভারত সরকারের পদক্ষেপের সমালোচনা ছাড়াও এই সিদ্ধান্তের ফলে উদীয় সমস্যাগুলো চিহ্নিত করে ৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ ‘এনডিটিভি’কে বলেন, ‘গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসাবে এই সত্য নিয়ে গর্বিত নই যে ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি।’
ভারত সরকারে এই পদক্ষেপের কারণে ভারতের অন্যান্য রাজ্যের লোকেরা জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারবে এই প্রসঙ্গে ড. অমর্ত্য সেন বলেন, রাজ্যের জনগণের (জম্মু ও কাশ্মীর) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি এমন একটি বিষয় যেখানে কাশ্মীরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ এটি তাদের জমি।
গত ৫ আগস্ট কাশ্মীর বিষয়ক ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নিয়ে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর সঙ্গে কাশ্মীরে জরুরি অবস্থা জারি করে বহু সংখ্যক সেনা মোতায়েন করা হয়। এছাড়াও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয় এবং কাশ্মীরে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার বিষয়েও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন অমর্ত্য সেন।
তিনি বলেন, ‘জনগণের নেতাদের কণ্ঠস্বর না শুনে আপনারা ন্যায়বিচার করতে পারেন বলে আমি মনে করি না এবং যদি আপনি হাজার হাজার নেতাকে চুপ থাকতে বাধ্য করেন এবং তাদের অনেককে কারাগারে আটকে রাখেন তার অর্থ আপনি গণতন্ত্রের সেই বৈশিষ্ট্যকে দমন করছেন যা গণতন্ত্রকে সফল করে তোলে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D