২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
গত রবিবার (২৭ জানুয়ারি) থেকে সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলছে ভারী বৃষ্টিপাত। একই সঙ্গে ধূলিঝড়ও আঘাত হেনেছে। যা গতকালও অব্যাহত ছিলো। এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১৭০ জন।
দেশটির সংবাদমাধ্যম ‘আরব নিউজ’ এ খবর প্রকাশ করেছে। বুধবার ( ৩০ জানুয়ারি) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে তাবুক এলাকায় ১০ জন, মদিনায় ১জন এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে ১ জন মারা যায়।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, গত চার দিনে তারা ২৭১ জনকে উদ্ধার করেছে। এদের বেশির ভাগকেই উদ্ধার করা হয়েছে জর্দান সীমান্তবর্তী আল-জাউফ এলাকা থেকে। এছাড়া মক্কা, তাবুক ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকেও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে রবিবারের প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। ধূলিঝড়ের কারণে রিয়াদসহ বেশ কিছু অঞ্চলে নাগরিকদের চলাফেরায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
এছাড়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্বসতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D