২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৭ জানুয়ারি) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস আরও জানায়, এটির গভীরতা ছিল ৬০ দশমিক ৫ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৫ থেকে ৫ দশমিক ১ মাত্রার বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার মলুক্কা দ্বীপের টারনেট শহরের ১৭৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D