২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বান্দেরবাজারে হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেট মহানগর ছাত্রদল-এর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না আহত হয়েছেন।
বুধবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নির্ধারিত ইনাতগঞ্জের পথসভা স্থগিত করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন ড. রেজা কিবরিয়া।
জানা যায়, ড. রেজা কিবরিয়া দুপুরে আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ শেষে বান্দেরবাজার পৌঁছালে হামলা চালানো হয়। এসময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্নাকে টেনে-হেঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। পরে ড. রেজার গাড়িবহরে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
ড. রেজা কিবরিয়া তাঁর কর্মীদের উপর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এ বলেন, পূর্ব-পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার-পূর্বক শাস্তি জোর দাবি জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D