আশা করি ইসি সঠিক ভাবে দায়িত্ব পালন করবে : মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

আশা করি ইসি সঠিক ভাবে দায়িত্ব পালন করবে : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া চালু রাখতে হলে সবাইকে সহিংসতা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

বুধবার বেলা ২টায় রাজধানীর গুলশানে হোটেল খাজানায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কুটনীতিকদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এসময় নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সুইডেন, তুরস্কসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন।