২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
ওয়াশিংটন : সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ হার্বার্ট ওয়াকার বুশের মারাগেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার পরিবারের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তিনি জর্জ এইচ ডব্লিউ বুশ বা সিনিয়র জর্জ বুশ বলেও পরিচিত। তারা ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।
তিনি বলেন, জর্জ এই. ডব্লিউ. বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো বাবা।
এর আগে গত এপ্রিলে তার স্ত্রী বারবারা বুশের শেষকৃত্যের পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিনিয়র বুশ। সেই সময় তিনি রক্তে সংক্রমণ জনিত কারণে হাসপাতালে ভরতি হয়েছিলেন। তখন তিনি ১৩দিন হাসপাতালে ছিলেন।
১৯৬৪ সালে রিপাবলিকান হিসাবে রাজনীতিতে প্রবেশ করেন। তার আগে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান চালক এবং টেক্সাসের তেল ধনকুবেন ছিলেন। জর্জ হার্বার্ট ওয়াকার বুশ ছিলেন ৪১ তম মার্কিন রাষ্ট্রপতি। তার ছেলে জর্জ ডব্লিউ বুশ বা বুশ জুনিয়ারও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D