২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাতনামা একটি সরকারি গাড়ি থেকে ১১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকান্দির আল কুতুবিয়া হোটেলের সামনে পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গাড়িটি সরকারি ও কোনো সচিবের। গাড়ির ভেতর থেকে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
তল্লাশির জন্য চালককে থামার সিগন্যাল দেওয়া হলে গাড়িটিকে রেখে সাইডের দরজা খুলে পালিয়ে যায় চালক। এরপর গাড়ির ভেতর থেকে ১১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D