২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮
জলাবদ্ধতা নিরসনে নগরের উপশহরের হলদীছড়া দখলমুক্ত ও খননকাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার এ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় বক্তব্যে মেয়র বলেন, নগরীর উন্নয়নে নিজের মূল্যবান জমি বিনামূল্যে জনস্বার্থে যারা ছেড়ে দিচ্ছেন তারাই হচ্ছেন প্রকৃত দেশপ্রেমিক। এজন্য তারা চির স্মরণীয় হয়ে থাকবেন। ছড়া-খাল খননে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
পরে মেয়র নগরী শিবগঞ্জ লাকড়ী পাড়া এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘আজ লাকড়ী পাড়া এলাকার এই রাস্তা তিন ফিট করে ৬ফিট প্রশস্ত হলে উপকৃত হবে এই পাড়ার মানুষ। উভয় পাশের ৬ ফিট রাস্তা প্রশস্ত হওয়ার পর বদলে যাবে এই এলাকা। থাকবেনা কোন যানজট। মেয়র বলেন, নগরীর ফুটপাত, রাস্তা ও ড্রেন আধুনিকায়নের কাজ পুরোদমে চলছে। পুরো কাজ শেষ হলে পাল্টে যাবে নগরীর দৃশ্যপট।’
এসময় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশরী আলী আকবর, সামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অরবিন্দু দেসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D