সিলেট-৩ আসনে প্রার্থী হতে চান মিসবাহ উদ্দিন সিরাজ!

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮

সিলেট-৩ আসনে প্রার্থী হতে চান মিসবাহ উদ্দিন সিরাজ!

অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বাংলাদেশ আওয়ামী লীগের তিন বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক তিনি। দলের ত্যাগী নেতা হিসেবে পরিচিতও তিনি। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে সিলেট আদালতের সরকারি কৌশলীর (পিপি) দায়িত্বেও রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চান তিনি। তার বক্তব্য, ‘ছাত্র রাজনীতি থেকে গণ রাজনীতিতে এসেছেন। এবার জনগণের জন্য কাজ করবেন।’ সেই লক্ষেই তিনি বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছেন প্রচারণাও।  শুরুর দিকে তিনি সিলেট-১ ্আসনের প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালালেও কয়েকদিন ধরে তাকে সিলেট-৩ আসনের আওতাধীন এলাকাগুলোর অনুষ্ঠানে বেশি যোগ দিতে দেখা যাচ্ছে।

এ নিয়ে রাজনৈতিক মহলেও তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এমন আলোচনার মাঝেই তিনি সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে প্রার্থীতা করার আগ্রহ প্রকাশ করে ফের বক্তব্য দেন। রোববার বিকেলে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চলেছেন। তা সম্ভব হচ্ছে এদেশের আপামোর জনগণের আকুণ্ঠ সমর্থন থাকায়। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে। সেজন্য আওয়ামী লীগের আবারও ক্ষমতায় পাঠাতে হবে। সারা দেশে যখন উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে ঠিক সে সময় দক্ষিণ সুরমা রয়েছে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আমি দক্ষিণ সুরমার সন্তান হিসেবে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রার্থী হতে চাই। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করার আহবান জানান।’

তিনি এও বলেন, ‘আওয়ামীলীগ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। আওয়ামী লীগ কর্মীদের মূল্যায়ন করতে যানে। দেশের দুর্যোগময় মুহূর্তে আওয়ামী লীগ যেমন জনগণের পাশে থাকে, ঠিক তেমনি নেতাকর্মীদের সুখ-দুঃখে আওয়ামী লীগ পাশে থাকে।’

এ সময় উপস্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করার ওয়াদা করেন।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার সোনা মিয়ার সভাপতিত্বে ও তেতলী ইউনিয়ন আওয়ামীলী গের কৃষি বিষয়ক সম্পাদক লয়লু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ নেতা, তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল।

বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি খলিলুর রহমান ও বাউল আফসান উদ্দিন, বরইকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আবু সান, তেতলী ইউপির সাবেক মেম্বার আব্দুল খলিল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোয়াদ আলী, বাচ্চু মিয়া, গেদা মিয়া, মামুন মিয়া, কামার আহমদ, শফিক মিয়া, বেলাল আহমদ, শেখ শানর মিয়া, রাজন আলী, আব্দুর রউফ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট