৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
অাজ শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালতলাস্থ টিএন্ডটি সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
টিএন্ডটি সম্মেলনকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
মহানগর শাখার সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সংসদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, মো. হারুন, আব্দুল ওয়াদুদ, জমশেদ বক্ত মনন, আজিজুর রহমান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, উপদেস্টা আউয়াল হোসেন, মহানগর শ্রমিকলীগ নেতা জাকারিয়া আহমেদ টিপু, দপ্তর সম্পাদক দোলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, মহানগর শ্রমিকলীগ নেতা ছাদিকুর রহমান সাদিক, মহানগর শ্রমিকলীগ ও সাবেক ছাত্র নেতা এনামুল হক লিলু, তাজ উদ্দিন খান আলম, রেজানু রহমান সেলিম, আবুল বাশার, সড়ক ও জনপথের কার্যকরী সভাপতি রুস্তম খান, ফরহাদ আহমেদ, গিয়াসউদ্দিন চৌধুরী, শেখ তোফায়েল আহমেদ সেফুল, জেলার সহ-সম্পাদক শাজা মিয়া, নুর এ আলম, প্রনয় ঘোষ, সিলেট গ্যাস ফিল্ড এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান, জেলা শ্রমিকলীগের সিনিয়র সদস্য বিধু ভূষন চকবর্তী , নাজিম উদ্দিন খান, অপূর্ব কান্তি দাস, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মুফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন এর সভাপতি সুদর্শন ভট্টাচার্য্য, মনির উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক আজিজ আহমেদ, সোনালী ব্যাংকের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, কৃষি ব্যাংকের সভাপতি আসকির মিয়া, সাধারণ সম্পাদক শানুর আলী, সাধারণ সম্পাদক আব্বাস আলী, অগ্রনী ব্যাংক সিবিএ এর সভাপতি আব্দুল জলিল, রিক্সা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি শাহ্ আলম ভ’ইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল। জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রুপালীর ব্যাংকের সভাপতি ফারুক আহমদ চৌধুরী, রুপালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইয়াছিন আহমদ সুমন, মাসুম আহমদ তারেক, কয়েছ আহমদ, নুর উদ্দিন আহমদ, নাজমুল ইসলাম মাসুম, জকি খান, মহিলা শ্রমিকলীগ নেত্রী নাজমা খানম চৌধুরী, রাসেলুজ্জামান, ইমরান চৌধুরী, নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবু, সাদ্দাম হোসেন ফরহাদ. হোটেল রেস্তোরা শ্রমিকলীগ নেতা আবুল কাশেম ও নাসির উদ্দিন, যুব শ্রমিকলীগের সভাপতি প্রনয় ঘোষ, সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জালালাবাদ গ্যাস সিবিএ সভাপতি শাহ আলম ভুইয়া, সাধারণ সম্পাদক মুরলী সিংহ,সালাউদ্দিন মাসুম, আফিকুর রহমান আফিক, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, এরশাদ মিয়া, ধ্রুবজ্যোতি, সামিউল ইসলাম, সালাউদ্দিন, সাঈদ ইকবাল, কানু কাঞ্চন, সেলিম আহমদ, মালেক তালুকদার প্রমুখ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে রেজিস্টারি মাঠের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D