৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটর সাইকেলসহ চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
চোরাই মোটর সাইকেল উদ্ধারের জন্য বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি মোটর সাইকেল ও চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করা হয়।
আটকৃতরা হলো, চুনারুঘাটের হুয়ারকুল গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মনিরুজ্জামান, শহরতলীর উমেদনগরের আপ্তাব উদ্দিন আহমেদের ছেলে ফয়সল আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার মিঠুরচক গ্রামে আব্দুর নুরের ছেলে আব্দুল মালিক সোহেল, শহরতলীর জঙ্গলবহুলার আব্দুল কুদ্দুছের ছেলে উদয় মিয়া, একই এলাকার খেলু মিয়ার ছেলে আক্তার হোসেন, বানিয়াচঙ্গ উপজেলার আনোয়ারপুর গ্রামের কাশেম আলীর ছেলে জাকির মিয়া।
পুলিশ জানায়, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে আসছিল। সম্প্রতি সিসি ক্যামেরায় কয়েকজন মোটর সাইকেল চোরকে সনাক্ত করা হয়। এরপর থেকে তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডিবি।
হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D