৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
হবিগঞ্জের বাহুবলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের (পুরাতন) বাহুবল উপজেলার কামাইছড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গহনাগাটি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা বাগানের ভিতরে দিয়ে পালিয়ে যায়।
বাসের যাত্রীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ একদল মুখোশধারী ডাকাত যানবাহন আটকে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বাহুবল থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা বাগানের ভিতরে দিয়ে পালিয়ে যায়।
মিরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় কামাইছড়া-নতুন বাজার-টু-মিরপুর বাজার পর্যন্ত শত-শত যানবাহন আটকা পড়ে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, শ্রীমঙ্গল-মিরপুর সড়কে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সারারাত পুলিশি টহল চলে। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যা থেকে টহল চলছিল। রাত ১১টার দিকে কামাইছড়া চা বাগান এলাকায় একদল ডাকাত গাড়ি আটকে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় ওই সড়কে টহলরত পুলিশ ডাকাতদের উদ্দ্যেশ্য করে ২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে ডাকাতদল বনের মধ্যে পালিয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D